
এক সপ্তাহ পর ফের মুখবন্ধ খামে সিবিআইকে স্ট্যাটাস রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তার রাজ্যকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছে।
চিকিৎসক খুনের মামলায় বৃহস্পতিবার দুই পক্ষের সওয়াল জবাবের পর জোড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে চিকিৎসক খুনের মামলার সিবিআই তদন্ত চালিয়ে যাবে। ন্যাশনাল টাস্ক ফোর্সকে অতিরিক্ত দায়িত্বও দিয়েছে শীর্ষ আদালত। বিভিন্ন হাসপাতালে চিকিৎস এবং পড়ুয়াদের সমস্যার কথা শুনবে ন্যাশনাল টাস্ক ফোর্স। এর পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে একটি পোর্টাল খুলতে বলা হয়েছে। সেখানে পরামর্শ জানানো যাবে। মঙ্গলবারের শুনানিতে দেশজুড়ে হাসপাতালগুলোর নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ৫ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট।
