গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National নিটের প্রশ্ন তৈরিতে এনটিএ-র কমিটি সিবিআই নজরে!

    নিটের প্রশ্ন তৈরিতে এনটিএ-র কমিটি সিবিআই নজরে!

    0
    13
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    নিটের প্রশ্ন তৈরিতে যে প্যানেল গঠন করা হয়েছিল, সেই প্যানেলে থাকা সমস্ত আধিকারিকই এখন সিবিআইয়ের সন্দেহের তালিকায়। সিবিআইয়ের এক সূত্র জানিয়েছে, প্রশ্ন তৈরি করার জন্য যে কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটিতে কারা কারা ছিলেন, তাঁদের ভূমিকা কী ছিল, এ বার সব কিছু খতিয়ে দেখা হবে।

    সন্দেহ করা হচ্ছে, ওই প্যানেলের অনেকেই এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। দুই শিক্ষকের গ্রেফতারির পর গোটা প্যানেলকেই এবার তদন্তের আওতায় নিয়ে আসা হতে পারে বলে সূত্রের খবর।

    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওই সূত্র আরও জানিয়েছে যে, নিটের প্রশ্ন ফাঁসের ঘটনায় আগামী দিনে গ্রেফতারির সংখ্যা আরও বাড়বে। শনিবার মহারাষ্ট্রের পুণের আরও এক শিক্ষক মনীষা গুরুনাথ মান্ধারেকে গ্রেফতার করে সিবিআই। বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছিল পিভি কুলকার্নি নামে আরও এক শিক্ষককে। ঘটনাচক্রে, এই দু’জনই ছিলেন নিটের প্রশ্ন তৈরির জন্য গঠিত কমিটিতে।