আর জি করে দুর্নীতিতে এফআইআর সিবিআইয়ের

0
128
RG KAr FIR CBI er
RG KAr FIR CBI er
আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় এফআইআর দায়ের করেছে সিবিআই। নিজাম প্যালেসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুর্নীতি দমন শাখা ওই এফআইআর দায়ের করেছে।
আর জি কর হাসপাতালের দুর্নীতি এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে মূলত এফআইআর করা হয়েছে। শুক্রবার কলকাতা হাইকোর্ট আর জি করের সমস্ত দুর্নীতির তদন্তভার সিবিআইকে তুলে দিয়েছে। এরপর শনিবার নিজাম প্যালেসে গিয়ে মামলা সংক্রান্ত সমস্ত নথিপত্র সিবিআইকে তুলে দিয়েছে সিট-র সদস্যরা। ৯ অগাস্ট আর জি করে চিকিত্সক খুনের পরেই আর জি কর হাসপাতালের দুর্নীতির অভিযোগ আরও জোরালোভাবে প্রকাশ্যে আসে। এরপরেই ১৬ অগাস্ট রাজ্য সরকারের তরফে সিট গঠন করা হয়। যার নেতৃত্বে ছিলেন আইপিএস প্রণব কুমার।