
ইডির মামলায় জামিন পেয়ে জেল থেকে মুক্তির আগেই এবার সিবিআইয়ের হাতে গ্রেফতার কালীঘাটের কাকু। প্রেসিডেন্সি জেল থেকে শোন অ্যারেস্ট দেখিয়েছে কেন্দ্রীয় এজেন্সি।
সোমবার ভার্চুয়ালি আদালতে হাজিরা দিয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। এরপরেই সিবিআইয়ের তরফে কাকুকে হেফাজতে চেয়ে আদালতে আবেদন করা হয়। তবে ইডির মামলার জামিনের সূত্র ধরে সিবিআই হেফাজতের বিরোধিতা করেন সুজয়কৃষ্ণের আইনজীবী। এর আগে নিয়োগ মামলায় সুজয়কৃষ্ণ ভদ্রর গ্রেফতারি নিয়ে কম নাটক হয়নি। কোর্টে হাজির করানোর জন্য পরোয়ানা জারি করা হয়। তবে এরপরেও সুজয়কৃষ্ণ হাজিরা দেননি। অসুস্থতার কারণ দেখিয়ে বারবার হাজিরা এড়িয়েছেন তিনি।
এরইমধ্যে ৬ ডিসেম্বর প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির মামলা থেকে জামিন পান কালীঘাটের কাকু। তবে জেলমুক্তির আগেই তাঁকে গ্রেফতার করেছে সিবিআই।



