গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National ৭ মাসে সিবিআই কোনও স্টেটাস রিপোর্ট দেয়নি

    ৭ মাসে সিবিআই কোনও স্টেটাস রিপোর্ট দেয়নি

    0
    120
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    গত সাত মাসে সিবিআই মামলার কোনও স্টেটাস রিপোর্ট দেয়নি। সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানিতে জানিয়েছে নির্যাতিতার পরিবারের আইনজীবী করুণা নন্দী। সেখানে নির্যাতিতার পরিবারের আইনজীবী বলেছেন, সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে হাইকোর্ট মামলাটি বিবেচনা করছে। কিন্তু সিবিআই কোনও রিপোর্ট জমা দেয়নি।
    সঙ্গে সুপ্রিম কোর্টের তৈরি করে দেওয়া এনটিএফকে পরিবারের তরফে কিছু পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্যাতিতার পরিবার। মঙ্গলবার শীর্ষ আদালতে বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি এনকে সিং-র বেঞ্চে আর জি করের মামলাটি ওঠে। সেখানে কেন্দ্রের তরফে জানানো হয়, সুপ্রিম কোর্টের পরামর্শ মতো রেজিস্ট্রির তরফে ইমেল আইডি দেওয়া হয়েছিল। সেখানে বিভিন্ন ক্ষেত্র থেকে যে সমস্ত পরামর্শ এসেছে সেগুলি এনটিএফ খতিয়ে দেখেছে।
    কেন্দ্রের তরফে  মে মাসে হলফনামা দিয়ে সেটা সর্বোচ্চ আদালতকে জানানো হয়েছে।

    নির্যাতিতার পরিবার জানায়, তাদের তরফেও এনটিএফকে কিছু পরামর্শ দেওয়া হয়েছে। তা শুনে এনটিফের কাছে রিপোর্ট তলব করেছে আদালত। সব রাজ‍্য এবং বিভিন্ন পক্ষের তরফে যে পরামর্শ দেওয়া হয়েছে তা নিয়ে রিপোর্ট দিতে হবে এনটিএফকে। মামলার পরবর্তী শুনানি ৭ অক্টোবর।