গ্রাম থেকে শহর
News & Much More

29.9 C
Kolkata
29.9 C
Kolkata
More
    Home Kolkata চন্দ্রনাথ খুনের তদন্তে বারাসতে সিবিআই

    চন্দ্রনাথ খুনের তদন্তে বারাসতে সিবিআই

    0
    41
    ছবি সৌজন্যে : নিজস্ব

    তদন্তভার হাতে নিয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথের খুনের তদন্তে বারাসতে গিয়েছে সিবিআই। ফরেন্সিক টিমকে নিয়ে মঙ্গলবার দুপুরে দোহারিয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছে কেন্দ্রীয় এজেন্সির টিম। ওই এলাকা থেকে নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনের তদন্তভার সিবিআইকে দেওয়া হয়েছে। রাজ্য পুলিশ এই তদন্তের জন্য সিবিআইয়ের নাম সুপারিশ করেছিল। সোমবার গভীর রাতে ডিআইজি পঙ্কজকুমার সিংয়ের নেতৃত্বে ৭ সদস্যের সিট গঠন করা মঙ্গলবার তাদের হাত থেকে তদন্তের দায়িত্বভার নিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। চন্দ্রনাথের খুনের ঘটনায় উত্তরপ্রদেশ এবং বিহার থেকে ময়ঙ্করাজ মিশ্র, ভিকি মৌর্য এবং রাজ সিং নামে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ময়ঙ্ক এবং ভিকিকে বিহারের বক্সার থেকে ধরা হয়েছে।

    রাজকে গ্রেফতার করা হয়েছে উত্তরপ্রদেশের বালিয়া থেকে। সোমবারই আদালত অভিযুক্ততে ১৩ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে।