গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk জিটিএ-র শিক্ষক নিয়োগে সিবিআই তদন্ত খারিজ

    জিটিএ-র শিক্ষক নিয়োগে সিবিআই তদন্ত খারিজ

    0
    125
    দার্জিলিং পাহাড়ে জিটিএ-র শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই বিষয়টি ফের কলকাতা হাইকোর্টেই ফেরত পাঠিয়েছে বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ।
    বিচারপতিদের মতে, কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিতে তাড়াহুড়ো করেছে।এপ্রিলে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। সাধারণ মানুষের চিঠি মারফত অভিযোগ পেয়ে কলকাতা হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলা শুরু করেছিল। অভিযোগ ছিল, জিটিএ-র নেতা বিনয় তামাং স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাদের সাহায্যে সাতশো থেকে এক হাজার জনকে বেআইনি ভাবে নিয়োগ করেছিলেন। রাজ্য সরকার এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারের অভিযোগ ছিল, যে দু’টি বেনামি চিঠিতে নিয়োগে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল, তার সত্যতা নিয়েই সন্দেহ রয়েছে। ১৯ এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি মধুরেশ প্রসাদের ডিভিশন বেঞ্চও সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখে।এরপরেই এই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।