
রাজ্যে পালাবদলের পর, আর জি কর মেডিক্য়াল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার তদন্তে ফের গতি বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই।
সোমবার সিবিআই-র আধিকারিকরা হাসপাতাল কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।সঙ্গে যেখানে ভেঙে ফেলার যে অভিযোগ উঠেছে, ঘটনাস্থল তাঁরা পরিদর্শন করেছেন। সেখানে গিয়ে স্বচ্ছতা বজায় রাখার কড়া আদালতের নির্দেশের পর, কেন্দ্রীয় এজেন্সির এই পরিদর্শন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সূত্র মারফত জানা যাচ্ছে, সিবিআই আধিকারিকরা ঘটনাস্থলটি সুচারুভাবে পরিদর্শন করেছেন এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন। ডিজিটাল ও ফরেন্সিক তথ্যপ্রমাণ সংগ্রহের পাশাপাশি, ঘটনার সময়ে ডিউটিতে থাকা হাসপাতালের কর্মী এবং নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তেমনটাই সূত্রের খবর। বেশ কয়েকজনের বয়ানও রেকর্ড করছেন তদন্তকারীরা সূত্রের খবর। তদন্তের স্বার্থে হাসপাতালের সিসিটিভি ফুটেজ এবং ঘটনার দিন এবং বিগত কয়েকদিনের ডিউটি রোস্টারও খতিয়ে দেখছে সিবিআই-এর বিশেষ টিম।
সূত্রের খবর, হাসপাতালে পৌঁছেই প্রতিনিধি দলের সদস্যরা মেডিক্যাল সুপার তথা ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেছেন। তদন্ত-সংক্রান্ত বিভিন্ন বিষয়, হাসপাতালের প্রশাসনিক নথি এবং ঘটনার সময়কার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
