গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ত্বিষার মৃত্যুতে সিবিআই তদন্তে সায়

    ত্বিষার মৃত্যুতে সিবিআই তদন্তে সায়

    0
    10
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    প্রাক্তন মডেল তথা অভিনেত্রী ত্বিষা শর্মার রহস্যমৃত্যুর ঘটনায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, তদন্ত প্রক্রিয়া যাতে সম্পূর্ণ স্বচ্ছ এবং নিরপেক্ষ হয়, তার জন্য এই মামলার ভার একটি কেন্দ্রীয় ও স্বাধীন তদন্তকারী সংস্থা বা সিবিআই -এর হাতে তুলে দেওয়াই শ্রেয়।

    এর আগে,আদালতের সওয়াল-জবাব চলাকালীন মধ্যপ্রদেশ সরকারের পক্ষে সওয়াল করতে গিয়ে দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা দেশের সমস্ত বাবা-মায়ের উদ্দেশে এক মর্মস্পর্শী বার্তা দিয়ে বলেন, মৃত মেয়ের চেয়ে, সমাজ যা-ই বলুক না কেন, একজন বিবাহবিচ্ছিন্না মেয়ে অনেক ভাল। উল্লেখ্য,পণের দাবিতে অত্যাচার ও আত্মহত্যার আবহে তৈরি হওয়া এই মামলায় সলিসিটর জেনারেলের এই মন্তব্য এই মুহূর্তে জাতীয় স্তরে আলোচনার কেন্দ্রে। এর আগে,১২ মে ভোপালের কাটারা হিলসের শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয়েছিল ত্বিষার ঝুলন্ত দেহ।

    ত্বিষার স্বামী সমর্থ সিং পেশায় আইনজীবী এবং তাঁর শাশুড়ি গিরিবালা সিং একজন প্রাক্তন জেলা জজ। এই হাই-প্রোফাইল ব্যাকগ্রাউন্ডের কারণেই প্রথম থেকেই অভিযোগ উঠছিল যে, মধ্যপ্রদেশ পুলিশ ও স্থানীয় প্রশাসন প্রভাবশালীদের আড়াল করার চেষ্টা করছে। ত্বিশা শর্মার মৃত্যুরহস্যের তদন্তভার গ্রহণ করতে ইতিমধ্যে ভোপালের উদ্দেশে রওনা দিয়েছে সিবিআই। সুপ্রিম কোর্টও নির্দেশ দিয়েছে, স্বচ্ছ ভাবে তদন্ত করতে হবে। রবিবার ভোপাল এমসে ত্বিশার দেহের দ্বিতীয় ময়নাতদন্ত হয়েছে। তার রিপোর্টে ওই অমীমাংসিত প্রশ্নগুলির কিছুটা সমাধান হতে পারে বলে মনে করা হচ্ছে।