গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Kolkata প্রাথমিক শিক্ষক দুর্নীতিতে চূড়ান্ত চার্জশিট সিবিআইয়ের 

    প্রাথমিক শিক্ষক দুর্নীতিতে চূড়ান্ত চার্জশিট সিবিআইয়ের 

    0
    157
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    দুর্গাপুজো মিটতেই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করেছে সিবিআই। শুক্রবার, একাদশীর দিন সিবিআই আধিকারিকরা ব্যাঙ্কশাল আদালতে ৭০ পাতার চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে। চূড়ান্ত চার্জশিটে মানিক ভট্টাচার্য, বিভাস অধিকারীর বিরুদ্ধে নাম রয়েছে বলে খবর।
     প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরপর একে একে একাধিক নাম উঠে আসে। পরবর্তীতে গ্রেফতার হয়েছিলেন নদিয়ার নাকাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য, বীরভূমের তৃণমূল নেতা বিভাস অধিকারী-সহ অন্যান্যরা। তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সেক্রেটারি-সহ একাধিক আধিকারিকের নামও জড়িয়েছিল সিবিআই তদন্তে। ব্যাঙ্কশাল আদালতে মামলার শুনানি শুরু হয়।প্রাথমিক শিক্ষক নিয়োগ দুনীতি মামলায় ৩২ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি যায়।
    পরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ওই রায়কে চ্যালেঞ্জ করে পর্ষদ ডিভিশন বেঞ্চে গিয়েছিল। পরে ডিভিশন বেঞ্চও সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখেছিল। মামলা গড়িয়েছিল সর্বোচ্চ আদালতেও। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা প্রথমে আলিপুর আদালতে চলছিল। পরে সেই মামলা ব্যাঙ্কশাল আদালতে ওঠে।