গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home National নিট কাণ্ডে ফের ২ গ্রেফতারি সিবিআইয়ের

    নিট কাণ্ডে ফের ২ গ্রেফতারি সিবিআইয়ের

    0
    14
    ছবি সৌজন্যে : এক্স
    ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে সিবিআই। ধৃতদের একজন চিকিৎসক। অন্যজন পদার্থবিদ্যার শিক্ষক।
    এই নিয়ে এই মামলায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩। অভিযুক্ত ডা. মনোজ শিরুরে লাতুরের একজন চিকিৎসক। তিনি অভিযুক্ত কোচিং সেন্টারের মালিকের ছেলে-সহ মোট তিনজন শিক্ষার্থীকে অভিযুক্ত পি ভি কুলকার্নির কাছ থেকে রসায়নের প্রশ্নপত্র পাইয়ে দিতে মুখ্য ভূমিকা পালন করেন বলে অভিযোগ। অন্যদিকে দ্বিতীয় অভিযুক্ত তেজস হর্ষদকুমার শাহ পুণের এক কোচিং সেন্টারে পদার্থবিদ্যা পড়ান।
    অভিযুক্ত মনীষা হাভালদারের কাছ থেকে তিনি ফাঁস হওয়া পদার্থবিদ্যার প্রশ্নপত্র সংগ্রহ করেছিলেন বলে দাবি তদন্তকারীদের।