গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata সন্দীপ-অভিজিতের জামিন, ফের বিক্ষোভে গর্জে উঠল কলকাতা

    সন্দীপ-অভিজিতের জামিন, ফের বিক্ষোভে গর্জে উঠল কলকাতা

    0
    122
    ছবি সৌজন্যে : নিজস্ব
    আর জি করে চিকিৎসককে ধর্ষণ-খুনে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল জামিন পেতেই ফের গর্জে উঠেছে রাজপথ।
    নিজাম প্যালেসে কংগ্রেস, সিজিও কমপ্লেক্সে এসইউসিআই, কলেজস্ট্রিটে পথ অবরোধ করে এসএফআইয়ের বিক্ষোভে কার্যত আন্দোলনের পুরনো ছবি ফিরে এসেছে। ৯০ দিন পরেও চার্জশিট দিতে না পারায় শুক্রবারই সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলকে জামিন দিয়েছে শিয়ালদহ আদালত। এরপরেই পথে নেমেছে রাজনৈতিক দলগুলো। সভাপতি শুভঙ্কর সাহার নেতৃত্বে এক্সাইড থেকে মিছিল করে নিজাম প্যালেসে সামনে গেলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে কংগ্রেস কর্মীদের। ছোঁড়া হয় ডিম। বিচারের নামে নাটক হয়েছে বলে অভিযোগ করেছে কংগ্রেস। কার্যত একই ছবি সিবিআইয়ের সল্টলেকের অফিস সিজিও কমপ্লেক্সেও।
    করুণাময়ী থেকে মিছিল করে এসইউসিআই কর্মীরা সিজিও কমপ্লেক্স ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। এরইমধ্যে কলেজ স্ট্রিট অবরোধ করে দেয় এসএফআই। যতক্ষণ না অভয়া বিচার পাবেন ততক্ষণ পথে থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে এসএফআইয়ের সদস্যরা।