
কোন পদ্ধতিতে রাজ্যের পুরসভাগুলিতে স্থায়ী ভাবে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ হয়েছে, রাজ্যের কাছে তা জানতে চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সিবিআই।
কেন্দ্রীয় এজেন্সিটির দুর্নীতি দমন শাখার ডিএসপি তথা এই মামলার তদন্তকারী আধিকারিক মলয় দাস ইমেল এবং স্পিড পোস্টের মাধ্যমে এ সংক্রান্ত নোটিস পাঠিয়েছেন বলে সরকারি সূত্রের খবর। ওই সূত্র জানাচ্ছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ৯১ ধারায় সিবিআইয়ের নোটিস পাওয়ার পর এমইডির সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার-হেডকোয়ার্টার
রাজ্যের প্রায় সমস্ত পুরসভার এগ্জ়িকিউটিভ ইঞ্জিনিয়ারকে চিঠি দিয়ে ২৫ শে অক্টোবরের মধ্যে সিবিআই যা জানতে চেয়েছে, সে বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলেছে।
ছবি সৌজন্যে :সংগৃহীত









