গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home Hooghly আর জি করে দুর্নীতি: তৃণমূল বিধায়ক সুদীপ্ত-র বাড়িতে সিবিআই

    আর জি করে দুর্নীতি: তৃণমূল বিধায়ক সুদীপ্ত-র বাড়িতে সিবিআই

    0
    245
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    আর জি কর মেডিক্যাল কলেজে দুর্নীতিকাণ্ডে শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে হানা দিয়েছে সিবিআই। শনিবার দুপুরে কেন্দ্রীয় এজেন্সির দুই অফিসার সুদীপ্ত রায়ের সিঁথির বাড়িতে গিয়েছেন বলে খবর।
    যদিও সেই সময় বাড়িতে ছিলেন না তৃণমূল বিধায়ক। আর জি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। এর আগেও দুর্নীতিকাণ্ডে সিবিআই, ইডি-র আধিকারিকরা তল্লাশি চালিয়েছেন। ৯ অগাস্ট আর জি করে চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনার পর দুটো মামলা হয়। একটি খুন ধর্ষণ এবং অন্যটি হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলা। চিকিৎসককে খুন এবং ধর্ষণের অভিযোগে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছে পুলিশ। আর জি করকাণ্ডের পর শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন সরকারি হাসপাতালে যন্ত্রপাতি নাকি নিজের নার্সিংহোমে নিয়ে যান সুদীপ্ত রায়।
    এরপরেই সেপ্টেম্বরে সিবিআইয়ের টিম সুদীপ্ত রায়ের বাড়িতে তল্লাশি চালিয়েছিল। সেই আর্থিক তছরূপ মামলায় সুদীপ্ত রায়ের বাড়িতে ফের পৌঁছে গিয়েছে সিবিআইয়ের অফিসাররা।