গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home North 24Pgs বিধাননগরে ব্যবসায়ীর বাড়িতে সিবিআই তল্লাশি

    বিধাননগরে ব্যবসায়ীর বাড়িতে সিবিআই তল্লাশি

    0
    142
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বিপুল অঙ্কের ব্যাঙ্ক প্রতারণা মামলায় বিধানগরে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই। সুরাজ চৌখানি নামে ওই ব্যবসায়ীকে বছরখানেক আগে বেটিং অ্যাপ প্রতারণা মামলায় গ্রেফতার করেছিল ইডি।
    আর্থিক দুর্নীতি মামলায় সুরাজ চৌখানি ছাড়াও নীতিশ দেওয়ানকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিবিআই সূত্রে খবর, ব্যবসা বৃদ্ধির নামে ব্যাঙ্ক থেকে কোটি কোটি টাকার লোন নিয়ে প্রতারণা করেন সুরাজ। মনে করা হচ্ছে লোনের টাকাই বেটিং অ্যাপে ব্যবহার করা হয়েছিল।
    সেই মামলাই তদন্ত শুরু করেছে সিবিআই। সুরাজ চৌখানি কোম্পানির নাম এবিলিট গেমিং লিমিটেড এছাড়া মহাদেব বেটিং অ্যাপ নিয়ে ইডি সুরাজ চৌখানিকে গ্রেফতার করে।