আর্থিক দুর্নীতি: মালদহ মেডিক্যালে সিবিআই, গ্রেফতার ওয়ার্ড মাস্টার

0
90
ছবি সৌজন্যে : নিজস্ব
আর্থিক প্রতারণায় আদালতের সমন এড়ানোয় মালদহ মেডিক্যাল কলেজে ওয়ার্ড মাস্টারকে গ্রেফতার করেছে সিবিআই। মাত্র ৪ মাস আগে আলিপুরদুয়ার মেডিক্যাল কলেজ থেকে বদলি হয়ে মালদহ মেডিক্যাল কলেজে এসেছেন ওয়ার্ড মাস্টার তথা ফেসিলিটি ম্যানেজার অভিজিৎ দাস।
বছর তিনেক আলিপুরদুয়ার মেডিক্যাল কলেজে কর্মরত ছিলেন। তার আগে কলকাতার সাগর দত্ত মেডিক্যাল কলেজ, বরাহনগর স্টেট জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে কাজ করেছেন অভিজিৎ দাস। আর্থিক দুর্নীতির একটি পুরনো মামলায় জমিনে থাকলেও আদালতে হাজিরা দেননি তিনি। তাঁকে একাধিকবার আদলত সমন করলেও গরহাজির থেকেছেন। শেষ পর্যন্ত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোনায়া জারি করে আলিপুর আদালত।
এরপরেই মঙ্গলবার এসআই পদমর্যাদার একজন সিবিআই আধিকারিক সহ ৩ জন মালদহ মেডিক্যালে পৌঁছন। এরপরেই অভিজিৎকে গ্রেফতার করেন সিবিআই আধিকারিকরা।