৪টি হার্ডডিস্ক উদ্ধার, চণ্ডীগড়ের ল্যাবে পাঠাল সিবিআই

0
148
আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলায় ৪টি হার্ডডিস্ক বাজেয়াপ্ত করেছে সিবিআই। ইতিমধ্যেই উদ্ধার হওয়া ৪টি হার্ডডিস্ক পরীক্ষার জন্য চণ্ডীগড়ের ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে।
সিবিআইয়ের আশঙ্কা, এই হার্ডডিস্কগুলো থেকে গুরুত্বপূর্ণ তথ্য ডিলিট করে দেওয়া হয়ে গিয়ে থাকতে পারে। তাই এগুলির ফরেন্সিক পরীক্ষা করাতে চেয়ে আদালতে অনুমতি চেয়েছিল সিবিআই। এরপরই আদালতের সম্মতি পেয়ে ওই ৪টি হার্ড ডিস্কই পরীক্ষার জন্য পাঠনো হয়েছে। তদন্তকারী অফিসাররা এর আগে আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের ফোন পরীক্ষা করে দেখেছিলেন। তখনও নানা তথ্য, কল রেকর্ডিং ও চ্যাট ফোনগুলি থেকে ডিলিট করা হয়েছিল, যা পরে তদন্তকারীরা প্রযুক্তির সাহায্য নিয়ে উদ্ধার করেন বলে সূত্রের খবর। সেই উদ্ধার হওয়া কল রেকর্ড , তথ্য থেকে তদন্তের অনেক সূত্র মিলেছে। এই মুহূর্তে হার্ড ডিস্ক থেকে ডিলিট করা তথ্য উদ্ধারে মরিয়া সিবিআই।
কারণ তদন্তকারী অফিসারদের ধারণা, এই সব হার্ডডিস্ক থেকে বেরিয়ে আসতে পারে গুরুত্বপূর্ণ তথ্য।
ছবি  সৌজন্যে : ফাইল