
জিটিএ-তে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করুক সিবিআই। এমনটাই চান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তিনি বলেছেন এ বিষয়ে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকার যে মামলা করেছিল, তা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুপ্রিম কোর্টের মামলাটি থেকে রাজ্য সরকার সরে গেলে হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে। শুক্রবার পাহাড়ের উন্নয়নের লক্ষ্যে নবান্নে প্রশাসনের আধিকারিকদের নিয়ে বিশেষ বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। সেখানেই সিদ্ধান্তের কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। জিটিএ-তে ৪০০ জন শিক্ষককে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।
কলকাতা হাইকোর্ট এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। সেখানেই সিবিআই তদন্তে স্থগিতাদেশ দেয়।
