
মঙ্গলবারের পর বুধবারও ফের ওএমআর দুর্নীতির খোঁজে এস বসু রায় অ্যান্ড কোম্পানির অফিসে হানা দিয়েছে সিবিআই। মঙ্গলবার এস বসু রায় অ্যান্ড কোম্পানিতে সাড়ে ৮ ঘণ্টা তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা।
হাইকোর্টের অলআউট অভিযানের নির্দেশের পর ওএমআর দুর্নীতি খুঁজতে বুধবার অভিযানে নামে সিবিআই। সাদার্ন অ্যাভিনিউয়ের এস বসু রায় কোম্পানির অফিসে সাইবার বিশেষজ্ঞ, কম্পিউটার বিশেষজ্ঞদের নিয়ে তল্লাশিতে নামে সিবিআই। ওএমআর ও সার্ভার দর্নীতির শেষ দেখতে সিবিআইকে অলআউট ঝাঁপানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। প্রয়োজনে সরকারি বা বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থার সাহায্য নিতে নির্দেশও দিয়েছিলেন। ৭ সপ্তাহের মধ্যে সিবিআইকে তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মান্থা।
