গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির চায় সিবিআই

    সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির চায় সিবিআই

    0
    149
    ছবি সৌজন্যে :সংগৃহীত

    সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির সওয়াল করেছে সিবিআই। আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলায় আদালতে সর্বোচ্চ শাস্তির সওয়াল করে সিবিআই জানিয়েছে অত্যন্ত নৃশংসভাবে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছে।

    এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ। এরজন্য সঞ্জয় রায়ের ক্যাপিটাল পানিশমেন্ট বা সর্বোচ্চ সাজা উচিত। বৃহস্পতিবার সিবিআই শিয়ালদহ আদালতে ফাইনাল ক্লোজিং সাবমিশন করে। সিবিআই আদালতে জানিয়েছে ঘটনায় গ্রেফতার সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ রয়েছে।

    ২ মাস ধরে ৫০ জনের জবানবন্দিও রেকর্ড করা হয়েছে। তার ভিত্তিতে ফাইনাল ক্লোজিং জমা দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে আর জি করের ধর্ষণ খুনের মামলায় সাজা ঘোষণা হতে পারে।