সিবিআই চাইছেন নির্যাতিতার বাবা, যাদবপুরে রাতদখল

0
99
ছবি সৌজন্যে : নিজস্ব

এবার দুর্গাপুরকাণ্ডে সিবিআই তদন্তের দাবি তুলেছেন নির্যাতিতার বাবা। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নির্যাতিতার বাবা। গণধর্ষণের অভিযোগ নেওয়ার আগে তাঁদের থানায় থানায় ঘোরানো হয়েছিল।

মঙ্গলবার এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন দুর্গাপুরের নির্যাতিতার বাবা। একইসঙ্গে তাঁর আরও অভিযোগ এভিডেন্স নষ্ট করে দেওয়ার চেষ্টায় ছিল পুলিশ। এজন্যই ঘটনাস্থল ঘিরতে ৩৬ ঘণ্টা সময় নিয়েছিল পুলিশ। নির্যাতিতার বাবার আরও অভিযোগ ঘটনার চারদিন পরেও মেডিক্যাল রিপোর্ট তাদের দেওয়া হয়নি।

তাই আর তিনি পুলিশের তদন্তে ভরসা করতে পারছেন না। এদিকে দুর্গাপুরকাণ্ডের প্রতিবাদে আবারও বাত দখলের সাক্ষী বইল কলকাতা। যাদবপুরে রাত দখল কর্মসূচির মাধ্যমে আর ডি করের মত জোরালো প্রতিবাদ করা হয়েছে।