
তদন্তভার হাতে নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথের খুনের তদন্তে বারাসতে গিয়ে এবার থ্রিডি স্ক্যানার নিয়ে তদন্তে নেমেছে সিবিআই।
ফরেন্সিক টিমকে নিয়ে মঙ্গলবার দুপুরে দোহারিয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছে কেন্দ্রীয় এজেন্সির টিম। ফের বুধবার সিবিআই টিম ঢোকেন ঘটনাস্থলে ঘটনাস্থল ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয় এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ গাড়ির দূরত্ব খতিয়ে দেখছেন। ওই থ্রিডি স্ক্যানার স্ক্যান করছে এলাকার মানুষের সঙ্গে কথা বলছে। থ্রিডি স্ক্যান এর মাধ্যমে স্ক্যান করে দেখা হচ্ছে ঘটনাস্থলের পাশে একটি ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটের বাসিন্দাদের সঙ্গেও কথা বলছেন পাঁচ সদস্য সিবিআই আধিকারিকরা। সোমবার গভীর রাতে ডিআইজি পঙ্কজকুমার সিং-র নেতত্বে ৭ সদস্যের সিট গঠন করা মঙ্গলবার তাদের হাত থেকে তদন্তের দাযিত্বভার নিয়েছে কেন্দ্রীয় এজেন্সি।
চন্দ্রনাথের খুনের ঘটনায় উত্তরপ্রদেশ এবং বিহার থেকে মায়ঙ্করাজ মিশ্র, ভিকি মৌর্য এবং রাজ সিং নামে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
