ষষ্ঠশ্রেণি থেকে তৃতীয় ভাষার শিক্ষা বাধ্যতামূলক করল সিবিএসই

0
43
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

নতুন শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণির পড়ুয়াদের জন্য তৃতীয় ভাষার শিক্ষা বাধ্যতামূলক করেছে সিবি এসই। সেই নিয়ে এবার স্কুলগুলিকে বড় নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যেই তৃতীয় ভাষার শিক্ষা চালু করতে হবে।

পাঠ্যবই না পাওয়া গেলেও, হাতের কাছে যা পাওয়া যায়, তা দিয়েই পঠনপাঠন শুরু করে দিতে হবে বাধ্য়তামূলক ভাবে। সিবিএসই-র তরফে এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, বহু স্কুল ইতিমধ্যেই তৃতীয় ভাষার শিক্ষা কার্যকর করতে শুরু করে দিয়েছে। যারা এখনও করেনি, সেই সব স্কুলকে নির্দেশ দেওয়া হচ্ছে যে, এই নোটিস জারি হওয়ার পর আগামী সাত দিনের মধ্যে নিয়ম কার্যকর করতে হবে।

এই মুহূর্ত থেকে তৃতীয় ভাষার শিক্ষা চালু করতে নির্দেশ দিয়েছে সিবিএসই। হাতের কাছে যা পাওয়া যায়, তা দিয়েই পঠনপাঠন শুরু করতে বলা হয়েছে। তাদের বক্তব্য, তৃতীয় ভাষার পাঠ্য়বই শীঘ্রই নাগালে চলে আসবে। তবে স্কুলগুলিকে বলা হচ্ছে, ষষ্ঠ শ্রেণি থেকে এখনই তৃতীয় ভাষার পঠনপাঠন শুরু করে দিতে হবে। হাতের কাছে যা বই বা অন্য কিছু পাওয়া যায়, আপাতত তা-ই ব্যবহার করা হোক।