গ্রাম থেকে শহর
News & Much More

29.9 C
Kolkata
29.9 C
Kolkata
More
    Home Murshidabad জঙ্গিপুরে বিকল স্ট্রংরুমের সিসি ক্যামেরা! বিস্ফোরক বায়রন

    জঙ্গিপুরে বিকল স্ট্রংরুমের সিসি ক্যামেরা! বিস্ফোরক বায়রন

    0
    735
    ছবি সৌজন্যে : নিজস্ব
    জঙ্গিপুরে স্ট্রংরুমের সিসি ক্যামেরা দফায় দফায় বন্ধ হওয়ার অভিযোগ। খবর পেতেই ভোররাতে জঙ্গিপুর পলিটেকনিক কলেজে দলবল নিয়ে পৌঁছে যান সাগরদিঘির বিদায়ী বিধায়ক ও তৃণমূল প্রার্থী বায়রন বিশ্বাস।
    স্ট্রংরুমের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে শুরু হয় বাদানুবাদ। বায়রন বিশ্বাসের দাবি, গভীর রাত্রে দীর্ঘক্ষণ ধরে লাইট বন্ধ ছিল। বিষয়টি নিয়ে স্থানীয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তাদের বলার পরও কোন সমাধান না হওয়ায় উদ্বিগ্ন হয়ে ছুটে আছেন বিধায়ক।
    তৃণমূল কংগ্রেস প্রার্থীদের হারানোর জন্যই একধরনের চক্রান্ত করা হচ্ছে বলেই অভিযোগ করেন বায়রন।