সত্যিই চুরি করেনি কৃষ্ণেন্দু, সামনে এল সিসিটিভি ফুটেজ

0
170
ছবি সৌজন্যে : নিজস্ব

সত্যিই চুরি করেনি কৃষ্ণেন্দু। সিসিক্যামেরার ফুটেজ সামনে আসতেই শোকে পাথর পরিবার। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার ক্লাস সেভেনের ছাত্র কৃষেন্দু মৃত্যুর আগে মাকে লেখা সুইসাইড নোটে দাবি করেছিল চিপসের প্যাকেট সে চুরি করেনি।

কিন্তু তারপরেও ক্লাস সেভেনের ছোট্ট কৃষ্ণেন্দুকে কানধরে ওঠবোস, মারধর করা হয়েছিল বলে অভিযোগ। অপমানে বাড়ি ফিরে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে কৃষ্ণেন্দু। শুক্রবার দোকানের সামনে লাগানো সিসি ক্যামেরার ফুটেজে কৃষ্ণেন্দু যে মিথ্যে বলেনি সেই ছবিই ধরা পড়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে দোকানে কেউ না থাকায় সামনে পড়ে থাকা চিপসের প্যাকেটটি কুড়িয়ে নিয়েছিল।