গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home North 24Pgs সিসিটিভি বন্ধ, বারাসত স্ট্রং রুমে উত্তেজনা

    সিসিটিভি বন্ধ, বারাসত স্ট্রং রুমে উত্তেজনা

    0
    27
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বারাসত গভর্নমেন্ট কলেজের স্ট্রংরুমের সিসি ক্য়ামেরা বন্ধের অভিযোগ। অভিযোগ ঘিরে স্ট্রং রুমের বাইরে তুমুল উত্তেজনা। ১৭ মিনিট বন্ধ ছিল সিসি ক্য়ামেরা, দাবি তৃণমূলের।

    গায়ের জোরে গেট খোলার চেষ্টা, পুলিশ গেট খুললে তৃণমূল কর্মীদের সঙ্গে তুমুল বচসা শুরু হয়।অশোকনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী নারায়ণ গোস্বামী অভিযোগ করছেন বেশ কিছু সময় সিসিটিভি বন্ধ করা হয়েছিল। ঘটনার খবর পেয়ে তিনি ছুটে আছেন স্টংরুমে। যদিও কমিশনের দাবি কেউ টিভি বন্ধ করেছিল কিন্তু সিসিটিভি চলছিল।

    শনিবার সকাল সকাল উত্তেজনা তৈরি হতেই বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে স্ট্রং রুমের সামনে পাহারা দিচ্ছেন এসডিপিও।