
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আমেরিকা নয়, পাকিস্তানের অনুরোধে সংঘর্ষবিরতি সম্মত হয়েছে ভারত। ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রি দুই রাষ্ট্রনেতার ফোনালাপের বিষয়টি জানিয়েছেন।
তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে ৩৫ মিনিট কথা হয়েছে। তবে বাণিজ্য প্রসঙ্গ নিয়ে কোনও কথা হয়নি তাঁদের দু জনের মধ্যে। অপারেশন সিঁদুরের পর এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে সরাসরি কথা হয়েছে। সেই কথা উল্লেখ করে বিক্রম মিশ্রি জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় পদক্ষেপে কথা আমেরিকার প্রেসিডেন্টকে বলেছেন প্রধানমন্ত্রী।
তিনি এও জানিয়েছেন পাকিস্তানের গুলির জবাব ভারত গোলার মাধ্যমে দেবে। একই সঙ্গে গত ৯ মে প্রধানমন্ত্রী এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ফোনে কথা হওয়ার বিষয়টিও প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
