যুদ্ধবিরতি :  ঘরে ফিরছেন বাস্তুচ্যুত লেবানিজরা

0
56
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর লেবাননের হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ নিজেদের বাড়িতে ফিরতে শুরু করেছেন। 

শুক্রবার ভোর থেকেই রাজধানী বেইরুটের দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন শহর ও গ্রামে ফেরার দৃশ্য দেখা গেছে। গত কয়েক সপ্তাহের তীব্র সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।রাত পোহাবার পরে ভোরের ফুটতেই পরিবার নিয়ে বহু মানুষ গাড়িতে করে দক্ষিণাঞ্চলের দিকে রওনা দেন। এতে মাউন্ট লেবানন থেকে বৈরুত হয়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।বিশেষ করে বেইরুটে ও মাউন্ট লেবাননকে দক্ষিণাঞ্চলীয় শহর সিডন ও টায়ারের সাথে সংযোগকারী উপকূলীয় বিভিন্ন মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। যুদ্ধের কারণে ঘরছাড়া হওয়ার পর আবার বাড়ি ফেরার পথে অনেকেই বিজয়ের চিহ্ন দেখিয়ে আনন্দ প্রকাশ করেন।তবে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। মানুষের মধ্যে এখনও সতর্কতা বিরাজ করছে।

 যুদ্ধবিরতির ফলে আপাতত সংঘাত থেমে গেলেও, ক্ষয়ক্ষতি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে লেবাননের মানুষের সামনে বড় চ্যালেঞ্জ রয়ে গেছে।