
গাজায় শনিবার ভোরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। ইসরায়েলি সরকার চুক্তিটি অনুমোদনের ২৪ ঘণ্টা পর থেকেই এটি কার্যকর হবে। খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতি শুরু হলে ৭২ ঘণ্টার মধ্যে পণবন্দীদের মুক্তি দেওয়া হবে।
ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে ২০ জন এখনো জীবিত আছেন। এর বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে শত শত প্যালেস্টাইনিকে মুক্তি দেওয়া হবে।এদিকে,ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রাজনৈতিক কারণে সংঘাত দীর্ঘায়িত করার অভিযোগ উঠেছে।
এ কারণে এই যুদ্ধবিরতি চুক্তি মধ্যস্থতায় সহায়তার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।এদিকে, হামাসের নির্বাসিত গাজাপ্রধান খালিল আল-হাইয়া বলেন, তিনি আমেরিকা ও মধ্যস্থতাকারীদের কাছ থেকে নিশ্চয়তা পেয়েছেন যে যুদ্ধ শেষ হচ্ছে।








