যুদ্ধবিরতি : সম্মত পাকিস্তান-আফগানিস্তান

0
82
ছবি সৌজন্যে : এক্স

দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তান অবশেষে যুদ্ধবিরতি চালিয়ে যেতে রাজি হয়েছে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।তুরস্কে ৫ দিনের বৈঠকের পর দু’ দেশ এই সিদ্ধান্তে পৌঁছাল।

বলা হচ্ছে ইস্তাম্বুলে আলোচনার সময় পাকিস্তান ও আফগানিস্তান যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে। ১৯ অক্টোবর থেকে যুদ্ধবিরতি শুরু হয়। এর আগে,১৮ অক্টোবর থেকে দোহায় পাকিস্তান ও আফগানিস্তানের সরকারি প্রতিনিধিদের বৈঠক শুরু হয়েছিল। পরে তা তুরস্কের ইস্তাম্বুলে স্থানান্তর হয়।সেখানে ২৫ অক্টোবর থেকে বৈঠক শুরু করেন দু’ দেশের প্রতিনিধিরা।বৈঠকে মধ্যস্থতার ভূমিকা নেয় কাতার এবং তুরস্ক।মাঝে বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও পরে ২৯ অক্টোবর থেকে ফের শুরু হয় বৈঠক এবং ৩০ অক্টোবর যুদ্ধবিরতিতে পৌঁছায় দুই দেশ।তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ২৫-৩০ অক্টোবরের আলোচনা সম্পর্কে জানিয়েছে,সব পক্ষই শান্তি বজায় রাখার বিষয়টি নিশ্চিত করবে এবং চুক্তি লঙ্ঘনকারী পক্ষের ওপর শাস্তি আরোপ করা হবে। এমন ব্যবস্থায় সম্মত হয়েছে দুই দেশ।এতে আরো বলা হয়েছে, এই ব্যবস্থা কীভাবে বাস্তবায়ন করা হবে তা নির্ধারণের জন্য ৬ নভেম্বর ইস্তাম্বুলে একটি পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।

তুরস্ক ও কাতার স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্য উভয় পক্ষের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে তৈরি।তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ মধ্যরাতের কিছু আগে ইস্তাম্বুলে একটি পৃথক বিবৃতি জারি করে আলোচনার সমাপ্তি নিশ্চিত করেছেন।তিনি বলেছেন, উভয় পক্ষই ভবিষ্যতের বৈঠকে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে।