৬৪.২ কোটি ভোটে বিশ্ব রেকর্ড ভারতের : কমিশন  

0
162
Indias world record of 64.2 crore votes Commission
Indias world record of 64.2 crore votes Commission
লোকসভা নির্বাচনে ৬৪.২ কোটি মানুষ ভোট দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে ভারত। এমনটাই জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।মঙ্গলবার প্রকাশ হবে ২০২৪-এর লোকসভা ভোটের ফলাফল।
ফল প্রকাশ হলেই নিশ্চিত হয়ে যাবে, আগামী ৫ বছর কার হাতে থাকবে দেশের শাসনভার। তার আগে সোমবার সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, ভোট ভাল হয়েছে। সবাই একসঙ্গে কাজ করেছে। লোকসভা নির্বাচনে বিশ্ব রেকর্ড গড়েছে ভারত। দেশে মোট ৬৪.২ কোটি মানুষ ভোট দিয়েছেন। আর এই সংখ্যা জি৭-এর সদস্য দেশগুলির মোট ভোটারের তুলনায় দেড় কোটি গুণ বেশি। রাজীব কুমার জানিয়েছেন, ২০১৯-র লোকসভা নির্বাচনে যেখানে ৫৪০টি পুনর্নির্বাচন হয়েছিল, এবার সেখানে মাত্র ৩৯টি পুনর্নির্বাচন হচ্ছে। ভোটকর্মীদের কাজের চাপের কথা মাথায় রেখে কম পুনর্নির্বাচন করা হচ্ছে।পাশাপাশি গত চার দশকের মধ্যে এবার সবথেকে বেশি ভোট পড়েছে জম্মু-কাশ্মীরে।উপত্যকার মানুষ গণতন্ত্র দ্বারা নিজেদের ভবিষ্যৎ ঠিক করতে প্রস্তুত।মণিপুরের ১০ জেলায় ৯৪টি বিশেষ পোলিং স্টেশন তৈরি করা হয়েছিল। সেখানে একটিও হিংসার ঘটনা ঘটেনি।