
নারী শক্তির বিকাশে অবদান রেখেছে কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে। মহিলাদের স্বনির্ভর করা থেকে শুরু করে প্রতিটা খাতে নারী শক্তিকে এগিয়ে দেওয়া। নজির গড়েছে এনডিএ শাসন। মোদী সরকারের ১১ বছর পূতি উপলক্ষ্যে ১১ মাস গোটা দেশ জুড়ে প্রচারের পরিকল্পনা করেছে বিজেপি। তার অংশ হিসাবে পশ্চিমবঙ্গেও হবে একাধিক কর্মসূচি।
আগামী ১১ সামে রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রায় সব মন্ত্রীই। আগামী ১০ জুন কলকাতার একটি পাঁচতারা হোটেলে এই কর্মসূচির উদ্বোধন করবেন কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী ভপেন্দ্র যাদব। সাম্প্রতিককালে হওয়া সেনা অভিযান অপারেশন সিঁদুর ভারতের নারী শক্তির সব থেকে বড় উদাহরণ। কারণ পাকিস্তানকে শায়েস্তা করার এই অভিযান মগজাস্ত্রে কষেছিলেন কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং।
মুদ্রা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পগুলিও এই ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছে। এই নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর পাশাপাশি কৃষিক্ষেত্রে উন্নয়ন, কৃষকদের আয়বৃদ্ধির প্রসঙ্গও আলোচনার বিষয়বস্তুতে উঠে এসেছে।





