
ইন্দিরা ভবনে পালিত হয়েছে কংগ্রেসের ১৪০ তম প্রতিষ্ঠা দিবস। পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
পাশাপাশি হাজির ছিলেন পার্লামেন্টারি পার্টি চেয়ারপার্সন সনিয়া গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ অন্যান্যরা। রয়েছেন সাংসদ শশী থারুর, দিগ্বিজয় সিংও। এদিকে, মল্লিকার্জুন খাড়গে বলেছেন, যাঁরা বলেন, কংগ্রেস শেষ হয়ে গিয়েছে, তাঁদের জানিয়ে রাখতে চান, কংগ্রেসের মেরুদণ্ড এখনও সোজা রয়েছে।
কংগ্রেস কোনোদিনও কোনওকিছুর জন্য আপস করেনি এবং আগামীদিনেও করবেনা। পাশাপাশি বিজেপিকেও একহাত নেন তিনি। মল্লিকার্জুন খাড়্গের কথায়, বিজেপি ভাগ-র রাজনীতি করে। তবে, কংগ্রেস সবসময় ঐক্যে বিশ্বাসী।








