পাড়ার ছেলে ‘বুবাই’ মুখ্যমন্ত্রী, উচ্ছ্বাস কাঁথিতে

0
701
ছবি সৌজন্যে : নিজস্ব
পাড়ার ছেলে বুবাই মুখ্যমন্ত্রী হতেই উচ্ছ্বাসে ভাসলেন শুভেন্দু অধিকারীর পাড়ার লোকজন। ব্যান্ডপার্টি, তাসার তালে নাচের পাশাপাশি বিলি করা হয় মিষ্টি।
বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বৈঠকের পর অমিত শাহ শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করতেই বাধ ভাঙে কাঁথিতে। বৃহস্পতিবার থেকেই পাড়ার লোকজন প্রতীক্ষায় ছিলেন।
অবিভক্ত মেদিনীপুর থেকে মুখ্যমন্ত্রী হয়েছিলেন অজয় মুখোপাধ্যায়। ৫৫ বছর পর সেই মেদিনীপুরের ভূমিপুত্র মুখ্যমন্ত্রী হলেন। পাড়ার ছেলে বুবাইয়ের নাম ঘোষণা হতেই উৎসব শুরু হয়ে যায় কাঁথিতে।