
অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বিশ্বখ্যাত গায়িকা সেলিন ডিওন। দীর্ঘদিন ধরেই অসুস্থ বিশ্বনন্দিত গায়িকা সেলিন ডিওন।
সংগীত জগৎ থেকে আড়ালেই রয়েছেন তিনি। তবে যত সময় যাচ্ছে, সংগীত জগতে ফেরাটাই অনিশ্চিত হয়ে যাচ্ছে গায়িকার জন্য। বিরল স্নায়বিক ব্যাধি স্টিফ পারসন সিনড্রোমে আক্রান্ত ডিওন। তবে সেলিন ভক্তদের জন্য এক দারুণ সুসংবাদ এই যে, আজ শুক্রবার প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন সেলিন। এই মুহূর্তে অলিম্পিকের জন্য প্যারিসে সাজ সাজ রব। তার মধ্যেই প্যারিসের রয়্যাল মোনাকো হেটেলের সামনে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হয়েছেন সেলিন ডিওন।ফলে গুঞ্জন আরও জোরালো হয়েছে। ওই হোটেলেই রয়েছেন আমেরিকান পপ তারকা লেডি গাগা। উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরও পারফর্ম করার কথা রয়েছে। উল্লেখ্য,২০২২ সালের ডিসেম্বরে সেলিন ডিওন নিজের অসুস্থতার খবর প্রকাশ্যে আনেন।সেলিন জানিয়েছেন, তিনি বিরল এক অসুখে আক্রান্ত। অসুখটির নাম স্টিফ পারসন সিনড্রম বা,এসপিএস। স্নায়ুর খুবই বিরল এক অসুখ এটি।এটিকে একধরনের অটোইমিউন ডিস-অর্ডারও বলেন চিকিৎসকরা। গায়িকা সেলিন ডিওন জানিয়েছেন, গান গাওয়া বা মঞ্চে পারফরম করা তো দূর, তার স্বাভাবিক জীবনই ব্যাহত হয়ে গেছে এর ফলে।
