অগাস্ট থেকে রাজ্যে শুরু জনগণনা

0
58
ছবি সৌজন্যে : নিজস্ব

পয়লা আগস্ট থেকে পরের বছর ফেব্রুয়ারি মাসের শেষপর্যন্ত রাজ্যে জনগণনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবাইকে সহযোগিতা করতে বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন এরমধ্যে যেন কেউ রাজনীতি না খোঁজেন।

বৃহস্পতিবার জনগণনা সংক্রান্ত বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এরপর নবান্ন সভাঘর থেকে সাংবাদিক বৈঠক থেকে শুভেন্দু অধিকারী জানিয়েছেন ১৫ অগাস্ট পর্যন্ত বাসিন্দারা নিজেরাই ডিজিটাল তথ্য জমা করতে পারবেন। থাকছে সেলফ এনুমারেশনের ব্যবস্থা। মোবাইল অ্যাপ, বিশেষ পোর্টাল, ডিজিটাল ম্যাপিংয়ের মাধ্যমে কাজ শুরু হবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন জনগণনা সাংবিধানিক দায়বদ্ধতা। বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে জনগণনা শুরু হয়ে গিয়েছে। পূর্বতন সরকারকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেছেন আগের সরকার বিএসএফকে জমি না দেওয়ায়, ফেন্সিং না হওয়ায় অনুপ্রবেশকারীদের জন্য জনবিন্যাস বদলে গিয়েছে। এখন টেলিভিশনে অনুপ্রবেশকারীদের ভিড় দেখা যাচ্ছে।

আগের সরকারের গোয়ার্তুমির জন্য পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়েছে। সাধারণ মানুষের জন্য রাজ্যের তরফে হেল্পলাইন নম্বর চালু হয়েছে।