নির্যাতিতার ছবি অবিলম্বে সরানোর নির্দেশ কেন্দ্রের

0
162

আর জি করে-র নির্যাতিতার ছবি অবিলম্বে সরাতে হবে। সুপ্রিম কোর্টের পরে এবার নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

 

শীর্ষ আদালতের অর্ডার বা নির্দেশনামা উল্লেখ করে কেন্দ্র জানিয়েছে , সব সোশ্যাল মিডিয়া, সংবাদপত্র, ডিজিটাল মাধ্যম ও স্যাটেলাইট টিভি চ্যানেলগুলিকে অবিলম্বে এই নির্দেশ কার‌্যকর করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশনামায়  বলা হয়েছে , আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক খুনের ঘটনায় ধর্ষণের অভিযোগ উঠেছে। আর সেই ঘটনার পর থেকে নির্যাতিতার নাম মেটা, ইউটিউব ও এক্স-এর মতো মাধ্যমগুলিতে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। এমনকী মৃতদেহের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে বলে উল্লেখ করেছে শীর্ষ আদালত। যে সব মাধ্যমে নির্যাতিতার ছবি, নাম, মৃতদেহের ছবি প্রকাশ হয়েছে, সেগুলি অবিলম্বে সরিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট।