গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National এনসিইআরটি-র বই, অধ্যায় বাদ দিচ্ছে কেন্দ্র   

    এনসিইআরটি-র বই, অধ্যায় বাদ দিচ্ছে কেন্দ্র   

    0
    62
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    অষ্টম শ্রেণির এনসিইআরটি-র পাঠ্যবইয়ে বিচারব্যবস্থায় দুর্নীতি’র অধ্যায় কড়া বার্তা দিয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের সেই পর্যবেক্ষণের পরেই বিচারব্যবস্থায় দুর্নীতি’র অংশটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
    বুধবার কেন্দ্রের এই আধিকারিককে উদ্ধৃত করে এই মর্মে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সরকারি আধিকারিক জানিয়েছেন, ওই অংশটি লেখা উচিত হয়নি। পরিবর্তে অনুপ্রেরণামূলক বিষয় থাকা উচিত বলেই জানিয়েছেন ওই আধিকারিক। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছে, পাঠ্যবইয়ে বিচারবিভাগে দুর্নীতি’র অংশে প্রাক্তন প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের বক্তব্যও উদ্ধৃত করা সমীচিন নয়। এ নিয়ে অসন্তোষও প্রকাশ করেছেন বর্তমান প্রধান বিচারপতি সূর্যকান্ত।
    বুধবার বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল এনসিইআরটি-র পাঠ্যবইয়ের ওই বিতর্কিত অধ্যায়টি সুপ্রিম কোর্টে উত্থাপন করেছিলেন। তাঁকে সমর্থন করেন আইনজীবী অভিষেক মনু সিংভিও।