
পশ্চিমবঙ্গে ৮ দফায় নির্বাচন করিয়ে দেশে এক দফায় নির্বাচনের কথা বলছে কেন্দ্র। এক দেশ এক ভোট প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের সংসদ চত্বরে দাঁড়িয়ে এইভাবেই নিশানা করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছে, দেশের ১৪০ কোটি মানুষের অধিকার কেড়ে নিয়ে তাঁদের বিভ্রান্ত করছে কেন্দ্র। করোনার তৃতীয় ওয়েবের সময় কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে ৮ দফায় নির্বাচন করাচ্ছে। সম্প্রতি ঝাড়খণ্ডের মতো ছোটো রাজ্যেও ২ দফায় নির্বাচন করিয়েছে কেন্দ্র। সেখানে গোটা দেশে এক দফায় নির্বাচন করানোর কথা হাস্যকর। একটি সংসদীয় কেন্দ্রকে ৩ দফায় ভেঙে যে সরকার ভোট করায়,নির্বাচন কমিশন গোটা দেশে ১ দফায় নির্বাচন করাবে, এটা মানুশকে বিভ্রান্ত করা ছাড়া কিছু নয়। পাশাপাশি তিনি বলেছেন, প্রতি ২ বছরে একবার করে যদি মানুষ ভোটাধিকার পায়, তাহলে কেন্দ্রীয় সরকার চাপে থাকবে। অর্ডিন্যান্স জারি করে যেভাবে দিল্লির ক্ষমতা কুক্ষিগত করা হয়েছে, সেইভাবে ১৪০ কোটি মানুষের ক্ষমতা কেড়ে নিয়ে কুক্ষিগত করার প্রচেষ্টা চলছে। অন্যদিকে, বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেছেন, বিরোধীরা দেশের ভালো চায় না। এক দেশ এক ভোট-র মধ্যে অর্থনৈতিক বিষয় রয়েছে।
কারণ এক একটি ভোটে বিপুল খরচ হয় সরকারের। পাশাপাশি স্কুল গুলো বন্ধ থাকে। তারফলে পড়াশোনায় হ্যাম্পার হয়। তৃণমূল কংগ্রেসকে নিশানা করে তিনি বলেছেন, সরকারের নিজেদের সুবিধার জন্যই এই কথা বলছে।






