
অপরাজিতা বিল আইনে পরিণত হতে দিচ্ছে না কেন্দ্র। প্রতিবাদে পথে নেমেছে তৃণমূলের মহিলারা। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য-র নেতত্বে শনিবার যাদবপুর থানার সামনে থেকে গোলপার্ক পর্যন্ত মিছিল করেছেন মহিলা তৃণমূল।
আর জি কর আবহে নারী এবং শিশুদের ওপর যৌন নির্যাতন বন্ধে কঠোরতম শাস্তি কার্যকর করার লক্ষ্যে বিধানসভায় জরুরিভিত্তিতে বিশেষ অধিবেশন ডেকে অপরাজিতা বিল পাস করান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বিলটি রাজ্যপালের কাছে পাঠিয়ে দেওয়া হয়। রাজ্যপাল কেন্দ্রের কাছে পাঠায়। চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায়দের অভিযোগ ২ মাস কেটে গেলেও এখনও অপরাজিতা বিলকে আইনে পরিণত করতে কোনও উদ্যোগই দেখাচ্ছে না কেন্দ্র।
অবলিম্বে অপরাজিতা বিলটি আইনে পরিণত করতে পদক্ষেপ করতে হবে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন কেন্দ্রীয় সরকার মুখে মহিলাদের সম্মানের কথা বলে, বাস্তবে নয়।
