মহিলা সংরক্ষণ কার্যকরের পথে কেন্দ্র

0
62
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

২০২৩ সালে পাশ হওয়া মহিলা সংরক্ষণ আইন রূপায়ণে, ২০১১ সালের পুরনো জনশুমারির তথ্য ব্যবহার করেই এই আইন কার্যকরের প্রস্তুতি শুরু করেছে কেন্দ্রীয় সরকার। 

আর এই পরিকল্পনা বাস্তবায়িত হলে লোকসভার  চেহারাটাই আমূল বদলে যাবে। আসন সংখ্যা ৫৪৩ থেকে একলাফে বেড়ে হতে পারে ৮১৬, যার মধ্যে অন্তত ২৭৩টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।তবে আইনগতভাবে এই পথে হাঁটা খুব একটা সহজ নয়। বর্তমান আইনের ৫ নম্বর ধারা অনুযায়ী, মহিলা সংরক্ষণ কার্যকর হওয়ার কথা ছিল নতুন জনশুমারির পরবর্তী সীমানা পুনর্নির্ধারণের পর। সেই আইনি বাধা কাটাতে বর্তমান বাজেট অধিবেশনেই সরকার একটি সংশোধনী বিল আনতে পারে। তবে সংবিধানের ৩৬৮ (২) অনুচ্ছেদ মেনে এই পরিবর্তন করতে গেলে সংসদের দুই কক্ষেই বিশেষ সংখ্যাগরিষ্ঠতা,অর্থাৎ উপস্থিত সদস্যদের দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন।

লোকসভায় ২৪০ এবং রাজ্যসভায় ১০৩ জন সাংসদ নিয়ে বিজেপির একার পক্ষে এই হার্ডল পেরোনো অসম্ভব। সূত্রের দাবি, মন্ত্রিসভার সবুজ সংকেত মিললে আগামী সপ্তাহেই বিলটি প্রথমে রাজ্যসভায় পেশ করা হতে পারে। অন্যদিকে, গত সপ্তাহেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে সংসদীয় মন্ত্রী কিরেণ রিজিজুকে চিঠি লিখে এই আইনের রোডম্যাপ তৈরির জন্য সর্বদলীয় বৈঠক ডাকার দাবি জানিয়েছিলেন।