গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National বাঁধ নির্মাণে বিশ্বব্যাঙ্কের কাছে ৩ হাজার কোটি চাইল কেন্দ্র

    বাঁধ নির্মাণে বিশ্বব্যাঙ্কের কাছে ৩ হাজার কোটি চাইল কেন্দ্র

    0
    104
    ছবি সৌজন্যে : এক্স
    চন্দ্রভাগা নদীর ওপর বাঁধ দেওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কাশ্মীরের কিশতয়াড়া জেলায় কোয়ার বাঁধ নির্মাণ করা হচ্ছে কেন্দ্রের তরফে।
    এই প্রকল্পের জন্য বিশ্বব্যাঙ্কের কাছে ৩১১৯ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে ভারত সরকার। কোয়ার বাঁধ নির্মাণের মাধ্যমে গ্রিনফিল্ড স্টোরেজ ও জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করবে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্প তৈরিতে ভারতের খরচ পড়বে ৪৫২৬ কোটি টাকা।
    বাঁধটি নির্মিত হল সেখান থেকে তৈরি হবে ৫৪০ মেগাওয়াট বিদ্যুৎ। ২০২৪ সালের জানুয়ারি মাসে চন্দ্রভাগা নদীর গতিপথ পরিবর্তনের কাজে শেষ করেছিল কেন্দ্র। এর পাশাপাশি ৬০৯ মিটার দীর্ঘ টানের খননের কাজও শুরু হয়েছে। এর সঙ্গে শুরু হয়েছে পুরোদমে বাঁধ নির্মাণের কাজ।