
বাংলাদেশে অত্যাচারিত সংখ্যালঘুদের জন্য বর্ডার খুলে দিক কেন্দ্রীয় সরকার। বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে ডেপুটেশন দিয়ে এমনটাই দাবি করেছেন কার্তিক মহারাজ। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা, বাড়িতে আগুন ধরানোর অভিযোগ সামনে আসছে।
তারই প্রতিবাদে বুধবার ডেপুটি হাইকমিশনে গিয়ে ডেপুটেশন দেয় সনাতনী সমাজ। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চেয়েছেন কার্তিক মহারাজরা। সনাতনীদের ওপর অত্যাচার বন্ধে মহম্মদ ইউনূসকে সতর্ক করুন প্রধানমন্ত্রী। বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘুদের এদেশে আশ্রয় দেওয়া হোক। কার্যত একই দাবি তুলেছেন বিজেপি বিধায়ক অসীম সরকার।
তিনিও বলেছেন ওপারে আক্রান্তদের এপারে নিয়ে আসার ব্যবস্থা করুক কেন্দ্র। সিএএ-র পক্ষে সওয়াল করে অসীম সরকার বলেছেন অনুপ্রবেশকারী ঠেকাতে এনআরসি কার্যকর করারও দাবি তুলেছেন।








