
পশ্চিমবঙ্গবাসীকে ডুবিয়ে মারার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। পাল্টা আক্রমণ করেছে বিজেপি। দলের মুখপাত্র দেবজিৎ সরকার বলেছেন বিশ্বব্যাঙ্ক-এশিয়ান ডেভালপমেন্ট ব্যাঙ্ক-কেন্দ্রের পাঠানো টাকায় কোনও কাজ করেনি সেচদফতর।
উল্টে সেই টাকা অন্য খাতে ব্যবহারের অভিযোগ তুলেছে বিজেপি। তাঁর আরও অভিযোগ এরাজ্যে তৃণমূলের জমি হাঙররা খালবিল বুজিয়ে ফেলে প্রোমোটিং করেছেন। দেবজিৎ সরকারের অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ডিভিসির নামে অপপ্রচার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী। দেবজিৎ সরকার আরও বলেছেন সাড়ে ৪২ হাজার কিউসেক এর সঙ্গে সাড়ে ২৭ হাজার কিউসেক যোগ হয়েছে।
এটা ডিভিসির স্বাভাবিক জল ছাড়ার নিয়ম। দুটো মিলিয়ে ৭০ হাজার কিউসেক, সেটাকে বাড়িয়ে মুখ্যমন্ত্রী দেড় লাখ কিউসেক জল ছাড়ার কথা বলছেন।






