কাশ্মীরে সন্ত্রাস মোকাবিলায় কেন্দ্রের ১০ দফা পদক্ষেপ

0
182
Centers 10 point steps to combat terrorism in Kashmir
Centers 10 point steps to combat terrorism in Kashmir
জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদী ইকো-সিস্টেম ভাঙতে এবং তাদের সমর্থনকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র। লোকসভায় লিখিত জবাব দিয়ে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রী, নিত্যানন্দ রাই।
লিখিত জবাবে নিত্যানন্দ রাই লিখেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের শূন্য সহনশীলতার নীতি রয়েছে। সরকারের পন্থা হল সন্ত্রাসবাদী ইকো-সিস্টেমকে ধ্বংস করা। জম্মু ও কাশ্মীরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। এর জন্য কী কী কৌশল নেওয়া ও পদক্ষেপ করা হয়েছে, তাও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। এই সকল পদক্ষেপে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার সংখ্যা কমেছে বলে দাবি করেছে কেন্দ্র। চলতি বছরের ২১ জুলাই পর্যন্ত তথ্য অনুযায়ী, এই বছর এই অঞ্চলে ১১টি সন্ত্রাসবাদী হামলা হয়েছে। এনকাউন্টার এবং কাউন্টার-টেরোরিস্ট অপারেশন হয়েছে ২৪টি। এই পর্যন্ত নিরাপত্তা বাহিনীর ১৪ জনের মৃত্যু হয়েছে আর অসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে আরও ১৪টি।