গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ কেন্দ্রের

    রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ কেন্দ্রের

    0
    147
    আর জি কর কলেজ হাসপাতালে সিআইএসএফ জওয়ানদের মোতায়েন সংক্রান্ত বিষয়ে রাজ্যের বিরুদ্ধে আবারও সুপ্রিম কোর্টে অসহযোগিতার অভিযোগ জানিয়েছে কেন্দ্র।
    সোমবার কেন্দ্রের তরফে প্রধান বিচারপতির বেঞ্চে কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, সিআইএসএফের ৩ কোম্পানি লেডি কনস্টেবল মোতায়েন করার কথা আর জি করে। কিন্তু তাদের থাকার জন্য জায়গার ব্যবস্থা করা হয়েছে দেড় ঘণ্টা দূরে। তবে রাজ্যের তরফে কপিল সিব্বল অবশ্য দাবি করেন, সবার উপযুক্ত থাকার বন্দোবস্ত করা হয়েছে। এরপরেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, স্বরাষ্ট্র সিনিয়র অফিসার এবং সিআইএসএফের সিনিয়র অফিসারেরা আলোচনা করে পুরো বন্দোবস্ত করবেন। আদালতের নির্দেশ, সোমবারই রাত ৯টার মধ্যে নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় জিনিসপত্র সিআইএসএফকে দেবে রাজ্য। রাজ্যের তরফে আরএমএ কোয়ার্টার, আর জি কর কলেজ এবং ইন্দিরা মাতৃ সদনে জওয়ানদের থাকার ব্যবস্থা করার কথা। রাজ্য এবং কেন্দ্রের তরফে মনোনীত আধিকারিকরা যৌথভাবে পুরো বিষয়টি নিশ্চিত করবেন।