চিকিৎসক নিরাপত্তা, রাজ্যকে চিঠি কেন্দ্রের

0
208
Centers letter to doctors on safety states
Centers letter to doctors on safety states
আর জি কর-কাণ্ডের আবহেই এবার হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সব রাজ্যকে চিঠি পাঠিয়েছে কেন্দ্র। ২২ অগস্ট আর জি কর মামলার শুনানির সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের শারীরিক ও মানসিক সুরক্ষা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।
সেই নির্দেশের প্রেক্ষিতে প্রতিটি রাজ্যের মুখ্যসচিব ও পুলিশের ডিজিকে চিঠি পাঠিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। চিঠিতে ১০টি প্রয়োজনীয় পদক্ষেপের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার।রাজ্যগুলিকে কেন্দ্রের পরামর্শ, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সংক্রান্ত আইন ও তা ভাঙলে কী শাস্তি সে বিষয়ে প্রত্যেক হাসপাতাল চত্বরে স্পষ্ট করে লিখে রাখতে হবে। সিনিয়র ডাক্তার ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে হাসপাতাল নিরাপত্তা ও হিংসা রুখতে কমিটি গঠন করতে হবে। হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে সেই কমিটি। হাসপাতালের নির্দিষ্ট কিছু অংশে রোগীর আত্মীয় ও অন্যান্য সাধারণ মানুষের প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে এবং এর জন্য ভিজিটর পাস সংক্রান্ত নীতি আরও কঠোর করতে হবে। রাতের ডিউটি থাকাকালীন রেসিডেন্ট ডাক্তার ও নার্সরা যাতে হাসপাতাল চত্বরে একটি ভবন থেকে অন্য ভবনে বা হস্টলে নিরাপদে যাতায়াত করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।