শুনানিতে ভোটারদের নথি যাচাইয়ে কেন্দ্রের মাইক্রো অবজার্ভারা

0
147
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
পশ্চিমবঙ্গে ভোটার তালিকার এসআইআর-র শুনানি পর্বের তদারকি করবেন কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা। শুক্রবার এমনই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের বিভিন্ন শুনানিকেন্দ্রে মাইক্রো অবজার্ভার হিসেবে নিয়োগ করা হবে। এই দায়িত্ব পাবেন মূলত কেন্দ্রের গ্রুপ বি বা তার উর্ধ্বস্তন আধিকারিকরা। ১২ ডিসেম্বর মাইক্রো অবজার্ভার নিয়োগ করতে কমিশনকে চিঠি দিয়েছিল সিইও দফতর। শুক্রবার সেই চিঠিরই জবাব এসেছে। বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান থেকে মাইক্রো অবজার্ভার নিয়োগের অনুমতি দিয়েছে কমিশন। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আধিকারিকদেরও এই কাজে নিয়োগ করা হতে পারে। শুনানি পর্বে নজরদারির জন্য মাইক্রো অবজার্ভাররা ৩০ হাজার টাকা সাম্মানিক পাবেন। এদের কাজ মূলত এসআইআর-র শুনানি পর্বে নির্বাচনী আধিকারিক বা ইআরও এবং সহকারী নির্বাচনী আধিকারিক এইআরও-র কাজে নজর রাখা। ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি এবং সংশোধন করতে এই মাইক্রো অবজার্ভাররা সহযোগিতা করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও-র অধীনে।
এনুমারেশন ফর্ম, ভোটারদের বার্থ-ডেথ সার্টিফিকেট এবং শুনানির জন্য আসা ভোটারদের নথি যাচাই করবেন মাইক্রো অবজার্ভাররা।