গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Darjeeling পাহাড় সমস্যায় ত্রিপাক্ষিক বৈঠক কেন্দ্রের, আপত্তি তৃণমূলের 

    পাহাড় সমস্যায় ত্রিপাক্ষিক বৈঠক কেন্দ্রের, আপত্তি তৃণমূলের 

    0
    1340
    ছবি সৌজন্যে : নিজস্ব

    পাহাড়ে সমস্যা সমাধানে নতুন বছরেই ত্রিপাক্ষিক বৈঠক ডাকার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। এমনই জানিয়েছেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তা। উত্তরবঙ্গ-এ সশস্ত্র সীমা বল-র ৬১তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অংশ নেন অমিত শাহ।

    পরে তিনি পাহাড়ের দলীয় নেতাদের সঙ্গে একান্তে বৈঠকও করেন। বিজেপি সূত্রে খবর, ওই বৈঠকেই পাহাড়ের দীর্ঘ দিনের সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা হয়েছে আলাদা রাজ্য, গোর্খাল্যান্ড এবং পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়েও। আগামী জানুয়ারিতেই ওই বৈঠক ডাকা হতে পারে। শাহের সঙ্গে বৈঠক শেষে রাজু বিস্তা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাহাড়ের নানাবিধ বিষয় নিয়ে ঘণ্টাখানেক আলোচনা হয়েছে। ২০২১ সালে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে কথা শুরু হয়েছিল। এ বার ত্রিপাক্ষিক বৈঠক হবে। জানুয়ারি মাসেই বৈঠক করার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    যদিও রাজুকে বৈঠক ডাকার দায়িত্ব দেওয়া নিয়ে আপত্তি তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূল। উত্তরবঙ্গের তৃণমূল নেতা তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, এখানে রাজু বিস্তা ত্রিপাক্ষিক বৈঠক ডাকার কেউ নন।