
পূর্ব মেদিনীপুরের খেজুরিতে ২ বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় কোর্ট-র নজরদারিতে সেন্ট্রাল এজেন্সিকে দেওয়া দরকার। এমনই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
একইসঙ্গে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজের ময়নাতদন্তকারী চিকিৎসককে হেফাজতে নিয়ে কোন কোন তৃণমূলর নেতার মদতে খুন কে ইচ্ছাকৃত ভাবে তিনি রহ্যসমৃত্যু বলে চালিয়েছে তা জানা দরকার। আর তাহলেই সত্যিটা সামনে চলে আসবে।
শুভেন্দুর মন্তব্য, এই ধরণের ঘটনা ভয়ঙ্কর যা মানবাধিকারকে লঙ্ঘন করে। পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস যা শুরু করেছে তা এই রাজ্যে বেশিদিন চলতে পারে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী।








